বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ মো.মাসুদ মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার টেকনোয়ার্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া রূপগঞ্জ থানার উপপরিদর্শক হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ মাসুদকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ঢাকা মেট্রো-ল-১৫-১১১৮ সিরিয়ালের একটি নীল-কালো রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতার মাসুদ মিয়া ঢাকার খিলক্ষেত থানার পাতিরা পশ্চিমপাড়া এলাকার মো. ওয়ারিশ মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিন জানান, উদ্ধার মোটরসাইকেলটি চুরির ঘটনায় থানায় একটি মামলা (নং-৩৪) দায়ের করা হয়েছিল। ওই মামলার প্রেক্ষিতেই অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাসুদকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

