BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
মে ৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

রুপগঞ্জে গ্রেপ্তারকৃত যুবদল নেতা সন্ত্রাসী শামীমকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, আটক ১৩

BIjoyBarta24 by BIjoyBarta24
মে ৫, ২০২৬
in ব্রেকিং নিউজ, রুপগঞ্জ থানা
0
রুপগঞ্জে গ্রেপ্তারকৃত যুবদল নেতা সন্ত্রাসী শামীমকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, আটক ১৩
162
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা ও মাদকসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের উপর হামলা চালিয়ে এবং অবরুদ্ধ করে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শামীম মিয়ার সহযোগীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সন্ত্রাসী শামীম মিয়াকে ছিনিয়ে নেওয়ার পর আইন-শৃঙ্খলা বাহিনী চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় জটিকা অভিযান পরিচালনা করেন। এ সময় শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়।
শামীম মিয়া চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার আব্দুল খালেদের ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর ডেমড়া ঘেষা নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকাটি অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে বছরের পর বছর হত্যা, মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা ধরনের অপরাধ সংগঠিত হয়ে আসছে।

রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার বাসিন্দা শামীম মিয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা সহ বিভিন্ন ঘটনায় ডজন খানেক মামলা রয়েছে। এছাড়া কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে এই পলাতক আসামীকে পুলিশ খুঁজছিল।

সোমবার রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শামীম মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর শামীমকে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের গাড়িতে উঠানো হয়। এক পর্যায়ে শামীমের অনুসারীরা পিকআপ গাড়িসহ পুলিশকে অবরুদ্ধ করে ফেলে। অনুসারীরা শামীমকে নিয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশের পিকআপ ভ্যানের চাকা কেটে দেয় তারা। উপস্থিত পুলিশদের ধাক্কাধাক্কি করে অপমান অপদস্থ করা হয়। এক পর্যায়ে পুলিশের উপর হামলা করে শামীমকে ছিনিয়ে নেয়া হয়। এ সময় পুলিশ প্রতিহতের চেষ্টা করলে হামলাকারীদের আঘাতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়।
খবর পেয়ে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করেন। পরে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়।
এই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশের অভিযানের অংশ হিসেবে মাদক ও অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে পুলিশ চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ জানতে পারেন চনপাড়ার মাদক সম্রাট ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শামীম মিয়া ঐ এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান পরিচালনা করে শামীম মিয়াকে পুলিশ গ্রেফতার করলে শামীমের অনুসারীরা পুলিশের উপর মব সৃষ্টি করে নিয়ে যায়। পরে পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে শামীমের স্ত্রীসহ ১৩ জনকে আটক করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

পরে

রুপগঞ্জে ৩ হাজার দুইশ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার ২

আগে

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে হামলা, ৩ র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত

আগে
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে হামলা, ৩ র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে হামলা, ৩ র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.