বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফ্ল্যাাটের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকান্ডে ২জন নিহত ও চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। সোমবার ভোর রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের সাঁওঘাট এলাকায় ওয়াসিম মিয়ার তিনতলা বাড়ির নীচতলার ফ্ল্যাটে এ অগ্নিকান্ড ঘটে।
রূপগঞ্জের কাঞ্চণ ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ আবদুল মান্নান জানান, রবিবার রাতে বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোর রাতে কেউ একজন রান্নাঘরে চূলা জ্বালাতে গেলে পুরো ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পরে। এসময় ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারাও দগ্ধ হন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভায় এবং দগ্ধ ছয়জনকে গুরুতর আবস্থায় ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে নিয়ে গেলে সেখানে রাকিব ও শামীম নামের দুই যুবকের মৃত্যু। আগুনের ঘটনায় ফ্ল্যাটের দেয়াল ধসে পড়ে এবং ভবনটির সামনে থাকা একটি প্রাইভেট কারও পুঁড়ে যায়।

