বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। এসময় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দুপুরে থানাধীন বটেরচড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১১ কেজি গাঁজাসহ আঃ রাজ্জাক (৩৫) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন পূর্ব চারাভাঙ্গা এলাকার মৃত আঃ আওয়াল এর ছেলে।
র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী আঃ রাজ্জাক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতোপূর্বে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মাদক আইনে ০১টি মামলা রয়েছে। উল্লিখিত গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

