বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় আগুনের পুড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটার দিকে এ ঘটনা ঘটে।
শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে রূপগঞ্জ ইউনিয়ন পূর্বাচলের ১১ নং সেক্টর কুমারটে গ্রামে ডেসকোর ১১ হাজার ভোল্টের তার ছিড়ে নারায়ণগঞ্জ পবিস ২ এর এর ১১ হাজার ভোল্ট লাইনের উপর পড়ে এই দূর্ঘটনায় ঘটে।
নিহতরা হলেন মো. মাসুম (৪০), তার প্রতিবন্ধী স্ত্রী সিমা বেগম (৩২) , বড় ছেলে রাসেল (১৭) রহমতুল্লা (১০)। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্য কাজ করছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিনুল কাদির জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টিনের ঘরে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এতে ঘরে ভেতরে আগুনে পুড়ে মারা তিন ও হাসপাতালে নেয়ার পথে মৃত্যু এক জনের।
পূর্বাচল মাল্টি পারপাস ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, রাত পৌনে ৯ টার দিকে আমাদের পূর্বাচল মাল্টি পারপাস ফায়ার স্টেশনের সন্নিকটে কুমারটেক এলাকায় ডেসকোর তার নারায়ণগঞ্জ পল্লি বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের উপর ছিড়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই লাইনের নিচে বসবাস করা মাছুম মিয়ার ঘরের চালায় তার পড়ে আগুন লেগে মুহুর্তেই পূড়ে যায়। এতোক্ষণে ঘরে থাকা বাড়ির মালিক মাছুম মিয়াও তার ২ প্রতিবন্ধী শিশু সন্তানসহ ৩ জন স্পটেই নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পূর্বাচল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে ২০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ঘর থেকে মাছুমের স্ত্রী সীমাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস৷ পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

