বিজয় বার্তা ২৪ ডট কম
২১ শে আগস্ট রমনা আওয়ামীলীগের পার্টি ঁঅফিসের সামনে গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে সোনারগাঁয়ে চারটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। রায় ঘোষনার ১০ মিনিটের মাথায় এ বিস্ফোরনটি ঘটে। এতে একজন পধচারী শিশু আহত হয়েছে। ঘটনার পর পর সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্থা এলাকার এমপি কার্যালয়ে সামনে ইতাদি রেষ্টুেরন্টের সামনে ফুটপাতে হঠাৎ বিকট শব্দে পর পর তিনটি ককটেল বিস্ফোন ঘটে। বিস্ফোরনের শব্দ শুনে পথচারিরা দিকবেদিক হয়ে ছুটাছুটি শুরু করে। অপরদিকে আরেকটি ককটেল বিস্ফার ঘটে এমপি কার্যালয়ে সামনের দিকে থানা রোডে। এ সময় বিস্ফোরনের শব্দ শুনে এক পথ শিশু আহত হয়।
সোনারগাঁ থানার এসআই সাধন বসাক জানান, দুপুর একটা দিকে ইত্যাদি রেস্টুরেন্ট ও এমপির মার্কেটর সামনে পর পর চারটি ককটেল বিস্ফোরন ঘটেছে বলে প্রত্যেক্ষদর্শীরা জানায়। থবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদশর্ন করেছে।
