BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

রাসেল গার্মেন্টে অগ্নিকান্ডে ছুটে গেলেন সেলিম ওসমান

BIjoyBarta24 by BIjoyBarta24
জুলাই ৩, ২০১৮
in ফতুল্লা থানা, লিড
0
রাসেল গার্মেন্টে অগ্নিকান্ডে ছুটে গেলেন সেলিম ওসমান
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ‘রাসেল গার্মেন্ট’ নামের একটি রফতানিমুখী পোশাক কারখানার গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে মজুদকৃত বিপুল পরিমাণ কাপড়। মালিকপক্ষের দাবী এতে তাদের প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

গতকাল সোমবার দুপুর ১টায় ফতুল্লার ভূইগড়ে এলাকার রাসেল গার্মেন্টের টিনসেডের ওই গুদাম ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

খবর পেয়ে ওই কারখানা পরিদর্শন করেছে বিকেএমইএর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর)আসনের এমপি সেলিম ওসমান।

রাসেল গার্মেন্টের পরিচালক বিকাশ চন্দ্র সাহা বলেন, কারখানায় প্রায় ১৫শ শ্রমিক কাজ করে। দুপুর ১টায় গার্মেন্টে মধ্যাহ্ন বিরতি দেয়া হয়। এরপরও পোষাক তৈরির জন্য রাখা কাপড়ের গুদামঘরে হঠাৎ আগুন জলে উঠে এবং তাৎক্ষনিক পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে প্রায় অর্ধকোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই কামরুল হাসান জানান, অগ্নিকান্ডের পর নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডে কি পরিমান ক্ষতি হয়েছে তা জানানো সম্ভব হয়নি। মালিকপক্ষ প্রাথমিকভাবে ধারনা করছে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হতে পারে।

বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান নিউজ নারায়ণগঞ্জকে জানান, কারখানাটিতে অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে আমি নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করে যত সম্ভব দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার কথা বলি এবং আমি নিজেও সেখানে ছুটে গিয়েছি। তবে রাস্তায় যানজটের কারনে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছাতে বিলম্ব হয়েছে। তবে উক্ত স্থানে বিসিকের মত একটি ফায়ার স্টেশন স্থাপনের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং সরকার সেখানে ফায়ার স্টেশন স্থাপনের জন্য অনুমোদন দিয়েছেন। কিন্তু ফায়ার স্টেশনটি স্থাপনের জন্য জায়গা না পাওয়ায় এখনো নির্মান কাজ শুরু করা সম্ভব হয়নি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত ভাবে অনুরোধ রাখবো যাতে করে দ্রুত সময়ের মধ্যে জমির ব্যবস্থা করে সেখানে ফায়ার স্টেশনটি স্থাপন ও চালু করার ব্যবস্থা করা হয়।

শিল্প পুলিশ, ফায়ার সার্ভিস সহ জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অগ্নিকান্ডের খবর পেয়ে সব গুলো দপ্তর থেকে দ্রুত ঘটনা স্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। অন্যথায় আরো বড় ধরনের ক্ষতি হতে পারতো।

পরে

গোগনগর ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণ শুরু

আগে

নারায়ণগঞ্জে উদ্বোধন হচ্ছে শ্রম হোস্টেল

আগে
নারায়ণগঞ্জে উদ্বোধন হচ্ছে শ্রম হোস্টেল

নারায়ণগঞ্জে উদ্বোধন হচ্ছে শ্রম হোস্টেল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.