বিজয় বার্তা ২৪ ডট কম
রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানাসহ এক কর্মকর্তাকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় ইব্রাহিম টেক্সটাইল মিলের ভেতরে অবস্থিত রয়েল টোবাকো নামের ওই সিগারেট কোম্পানিতে অভিযান পরিচালনা করে র্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
এসময় রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের ভ্যাট কর্মকর্তা সাইফুলকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। অভিযানে প্রতিষ্ঠানের ভেতর থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৪ হাজার প্যাকেট সিগারেট জব্দ করা হয়সহ ১০ বস্তা পুরনো রাজস্ব স্ট্যাম্প উদ্ধারের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
র্যাব জানায়, রয়েল টোবাকো নামের ওই প্রতিষ্ঠানটি অবৈধভাবে পুরনো ব্যাবহৃত স্ট্যাম্প ব্যবহার করে নতুন সিগারেট বাজারজাত করতো। প্রতিষ্ঠানটি ২০২১ সালে এখানে কারখানা চালু হওয়ার পর থেকে প্রতিদিন অনন্ত ৬ লাখ টাকা করে মাসে প্রায় ২ কোটি টাকার রা
উল্লেখ্য, ২০২১ সাল থেকে চালুকৃত উক্ত ফ্যাক্টরি দৈনিক প্রায় ০৬ লক্ষ টাকা করে মাসিক প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল । ৫০% অর্জিনাল স্ট্যাম্প এবং বাকি ৫০% রিইউজড স্ট্যাম্প দিয়ে তারা সিগারেট বিক্রি করে আসছিল ।
এর আগে ২০২৩ সালে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয় এবং একই অভিযোগে সিলগালা করা হয় ।সিলগালার ০৭ দিন পরেই এটি পুনরায় চালু করা হয়েছিল ।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন র্যাব-১১ এর অপস্ অফিসার সিনিঃ এএসপি গোলাম মোর্শেদ এবং
ডেপুটি কমিশনার অফ কাস্টমস, সহকারী পরিচালক ( ভোক্তা অধিকার) , পুলিশ ও আনসার ব্যাটালিয়ন।

