বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব ক্ষোভের সঙ্গে জানিয়েছেন শুধুমাত্র রাজনীতি করার অপরাধে একের পর এক মিথ্যা মামলার আসামি হয়ে দিনের পর দিন পরিবার পরিজন ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে । আর যারা এই পবিত্র কাজগুলো করছেন বিবেকের কাছে দায়বদ্ধ না থাকলেও একজায়গায় ঠিকই লেখা হচ্ছে । জবাবদিহি সেখানে করতেই হবে।
মঙ্গলবার ( ২ অক্টোবর ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এমনটিই লিখেন রাজিব ।
ফেইসবুকে নিজের ব্যবহৃত আইডিতে মাশুকুল ইসলাম রাজিব লিখেন ” ছেলে তাসিন বলে বাবা কোথায় তুমি কবে আসবে?মেয়ে মার্ঝিয়া বলে বাবা তোমাকে ছাড়া ভাল লাগেনা, আম্মা বলে অনেক কস্টে আছি তোমাকে ছাড়া,বাবা নির্বাক,স্ত্রী বলে কি করবে এ পথ যে তুমি নিজেই বেছে নিয়েছ,যেখানেই থাক ভাল থেকো আল্লাহ হেফাযত করবেন। কোন অন্যায়,অপরাধ না করে বারবার অপরাধী বানিয়ে মামলার যন্ত্রণা আর সহ্য হয়না।এ অবস্থা শুধু আমার নয় আমার মত লক্ষ লক্ষ কর্মীর।মনকে কিছুতেই মানাতে বা বোঝাতে পারিনা অপরাধ কি? শেষে খুজে পেলাম উত্তর! রাজনীতি করাই আমার অপরাধ আর মেনেও নিলাম তাহলে ত আমি অনেক বড় অপরাধী।
আর যারা এই পবিত্র কাজগুলো করছেন বিবেকের কাছে দায়বদ্ধ না থাকলেও একজায়গায় ঠিকই লেখা হচ্ছে। জবাবদিহি সেখানে করতেই হবে ” ।

