বিজয় বার্তা ২৪ ডট কম
রফিউর রাব্বি তার সন্তান কে নিয়ে রাজনীতি করছে । সে গোলাপানিতে মাছ শিকার করতে চায় বললেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল শনিবার সকাল ১১ টার দিকে শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে বিব্রতকর তথ্য উপস্থাপনের প্রতিবাদে বিক্ষুপ্ত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন, তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা আর এখানেই আওয়ামীলীগের জম্ম । আর এখানে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে কোন প্রকার বিব্রতকর কথাবার্তা বললে আওয়ামী লীগের তৃনমুল নেতা কর্মীরা বসে থাকবে না । আমরা সবাই চাই তক্বী হত্যা বিচার হোক । কিন্তু রফিউর রাব্বি সেই বিচার নিয়ে রাজনীতি করছে । সে পবিত্র শহীদ মিনারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কে নিয়ে বিভিন্ন বিব্রতকর বক্তব্যে দিচ্ছে । রাব্বী বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় না বলেই তার সন্তান হত্যার বিচার হচ্ছে । তিনি যদি চায় তাহলে অবশ্যই খুনিদের গ্রেপ্তার ও বিচার হবে । তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ন্যায্য বিচার ব্যবস্থা প্রচলিত আছে । আর শেখ হাসিনার সরকারের আমলেই তক্বী হত্যা বিচার হবে । কিন্তু আমরা বলতে চাই নারায়ণগঞ্জের মাটিতে যদি কেউ শেখ হাসিনা ও আওয়ামী লীগ কে নিয়ে কোন প্রকার কটাক্ষ করে তাহলে আমরা তার উপযুক্ত বিচার করবো । প্রয়োজনে তাকে নারায়ণগঞ্জ ছাড়া করা হবে । যারা শেখ হাসিনা কে নিয়ে কটাক্ষ করছে তাদের কে অবিলম্বে গ্ৰেফতার করতে হবে । তা নাহলে যদি কোন বিশৃঙ্খলার সৃষ্টি হয় তার দায়ভার পুলিশ প্রশাসন কে বহন করতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু জাফর বিরু, শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, জেলা ৭১ চেতনা মঞ্চের সভাপতি এম এ রাসেল, জেলা ব্যাংক ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির, সোনারগাঁ থানা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ একরামুল হক, জেলা তাতীলীগের সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, ফতুল্লা তাতী লীগের সভাপতি বাবুল হাসান, মহানগর তাতী লীগের সভাপতি মুকুল হোসেন রাসেল, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মোঃ মাহবুবুর রহমান সুমন , সহ সভাপতি মেহেদী মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবেদ মোস্তাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক শিপলু মিয়া সহ অনেকেই ।
