বিজয় বার্তা ২৪ ডট কম
এবার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র হাতে ইয়াবা সহ ধরা খেলেন কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ রিপন খান ওরফে চশমা রিপন। গত সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের দূর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চশমা রিপন (৪০) কে ৫৭ পিছ ইয়াবা সহ গ্রেফতার করে পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, রিপন ওরফে চশমা রিপন এলাকার এক দূর্ধর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত সরকারি দলের অঙ্গ সংগঠন যুবলীগের নাম ব্যবহার করে নানা অপকর্ম করে পুরো কুতুবপুর এলাকা দাবড়িয়ে বেড়াচ্ছে। অপর্মের ব্যাপারে এলাকার কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক প্রবীন এক আওয়ামী লীগ নেতা ক্ষোভের সাথে জানান, কেউ এধরনের অপকর্ম করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিষয় গুলো স্থানীয় নেতাদের না জানার কথা নয়। এর পরও তারা বিষয় গুলোর ব্যপারে কোন ব্যবস্থা নেন না।এবং ওপর মহলকে ও বিষয় গুলো অবগত করানো হয় না।
প্রবীন নেতা ক্ষোভের সাথে আরো জানান যেখানে সর্ষে দিয়ে ভুত তাড়ানোর কথা। সেখানে সর্ষেই যদি ভুত থাকে তা হলে ভুত তারাবে কে? তাহলে সাধারন জনগন দাড়াবে কোথায়? উল্লেখ্য, গত সোমবার রাত ৯ টায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চশমা রিপনকে কুতুবপুরে নন্দলালপুর থেকে গ্রেফতার করা হয়। এর পর তার কাছ থেকে ৫৭ পিছ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। ডিবির দারোগা মাজহারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
পুলিশের অপর একটি সূত্র জানায় কুখ্যাত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চশমা রিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা সহ বহু মামলা এবং জিডি রয়েছে। কুখ্যাত সন্ত্রাসী চশমা রিপনের গ্রেফতারের খবর এলাকায় ছরিয়ে পড়লে এলাকাবাসীর মাঝে স্বস্থি ফিরে আসে। তাকে গ্রেফতারে পর জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে।
কিন্তু এলাকা বাসীর মাঝে পাশা পাশি আতংক বিরাজ করছে। কারন এই চশমা রিপনের পেছনে সরকারী দলের একটি প্রভাবশালী মহলের হাত রয়েছে। এতে করে সে সহসাই রিপন জেল হাজত থেকে বের হয়ে আসতে পারেন বলে এলাকাবাসী আশংঙ্খা প্রকাশ করছেন।

