বিজয় বার্তা ২৪ ডট কম
যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদল নেতা ইব্রাহীম আহম্মেদ বাবুর নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল বের করা হয়। বাবুর নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে পাইকপাড়া এলাকায় জড়ো হয়।
পরে নগরীতে উৎসবমুখর পরিবেশে এ র্যালিটি বের করা হয়। র্যালিটি নগরীর পাইকপাড়া এলাকা থেকে শুরু হয়ে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে যুবদল কয়েকশ যুবদল কর্মী মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। শ্লোগানের তালে তালে নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দে মেতে ওঠেন।
এসময় মহানগর যুবদল নেতা ইব্রাহীম আহম্মেদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ ও প্রধান বক্তা হিসেবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান। এছাড়া আরো উপস্থিত ছিলেন
যুবদল নেতা ফাহাদ, রাতুল, জু্ম্মান, সোহেল, ঝলক, ইশতিয়াক, আরাফাত, হাসিব, রিয়েন, আবিদ, সাবের, সাকিব, সাজ্জাদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম জোসেফ বলেন, চারদিকে বহুরুপী ষড়যন্ত্র বিদ্যমান তাই যুবদলের সবাইকে সজাগ থাকবে। যুবকের সম্মলিত প্রচেষ্টায় যুবদল এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি। যুবদলের প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী বিএনপির পতাকাকে সামনে এগিয়ে আমরা কাজ করবো।
