বিজয় বার্তা ২৪ ডট কম
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এড. ইউসুফ হোসেন হুমায়ূন বলেছেন, বাংলাদেশের জম্মের পূর্ব হতেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছিল। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা আজও পর্যন্ত স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। সেই স্বাধীনতা বিরোধীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সহ পরিবারে হত্যা করে ।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসীকতার সাথে এদেশে ফিরে আসেন । ঐদিন লাখো লাখো জনতা তাকে স্বাগত জানান । এরপর ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনা কে বিভিন্ন সময়ে হত্যা করতে চেয়েছিল । কিন্তু যে ষড়যন্ত্র চলছে তা শেষ হয়নি । শেখ হাসিনাকে বিদেশে তার ছেলের কাছে পাঠিয়ে দেয় । আর বেগম জিয়া মায়া কান্না করে এদেশে থেকে যায় । কিন্তু তাদের এই ষড়যন্ত্র ও সফল হয়নি । তিনি আরো বলেন, আমাদের যে পবিত্র সংবিধান ষড়যন্ত্র চলছে । ষোল সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু ছোট করা হয়েছে এবং মুক্তিযুদ্ধ ও জাতীয় সংসদ সদস্যদের অবমাননা করেছে । আমাদের দলের ভিতরে জামায়াত বিএনপি লুকিয়ে আছে তাদের খোঁজে বের করে দল থেকে বিতাড়িত করতে হবে । আমাদের এই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে । আগামীতে যে কোন ষড়যন্ত্র আমরা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবো ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এড. আব্দুল বাসেত মজুমদার, প্রধান বক্তা সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা আওয়ামী আইনজীবী ঐক্য পরিষদের সদস্য সচিব এড. মাসুদুর রউফ, সাবেক সভাপতি এড. আমিনুল হক, সিনিয়র আইনজীবী, এড. শামসুল ইসলাম ভূঁইয়া, এড. আসাদুজ্জামান, এড. নুরুল হুদা, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েল, জিপি এড. মেরিনা বেগম প্রমুখ ।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম মামুন ।

