বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহীদ বাদল(ভিপি বাদল) বলেছেন,বঙ্গবন্ধু আমাদের গৌরব। পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লিখা রয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা বিশ^ মোনাফেক। ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ মাসুদের উদ্যোগে আয়োজিত কেক কাটা ও দোয়াপূর্বক আলোচনানুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিপি বাদল আরো বলেন,আমাদেরকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। সোনার বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ডাঃ শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান,প্রবীণ আওয়ামীলীগ নেতা বশির আহমেদ ও মোঃ নূরুল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড যুবলীগ নেতা,মোঃ সুমন,মোঃ মনির হোসেন,সারোয়ার হোসেন,মোঃ সুমন,মোঃ আবদুল খালেক মোঃ রবিউল্লাহ প্রমুখ।

