বিজয় বার্তা ২৪ ডট কম
যারা আগামী দিনে নেতৃত্ব দিবে তাদেরকে মানবিক গুণ সম্পুন্ন মানুষ হতে হবে বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুতুবপুর ইউনিয়নের হারমনিয়াম ঢোল, তবলা ও ক্রিয়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার শাহিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য তিনি আরোও বলেন ২০২০ সাল হচ্ছে মুজিববর্ষ, এ বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, নারায়ণগঞ্জ সদর উপজেলাও এর ব্যাতিক্রম নয়, শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ করতে হবে, শিক্ষার্থীরা যাতে শুদ্ধ ভাবে জাতীয় সংগীত গাইতে পারে সে জন্য সদর উপজেলার প্রত্যেকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হারমোনিয়াম, ঢোল,তবলা দেয়া হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউপির চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, প্রত্যেকটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সু-শিক্ষা প্রদানে সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে আমরা সেই লক্ষে কাজ করে যাচ্ছি, এ সময় কুতুবপুরের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হারমোনিয়াম, ঢোল, তবলা, ফুটবল সহ সকল ধরনের ক্রিয়া সামগ্রী বিতরন করা হয়।

