BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

যানজট মুক্ত শহর করতে নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত

BIjoyBarta24 by BIjoyBarta24
মে ৭, ২০১৮
in সদর থানা
0
যানজট মুক্ত শহর করতে নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

আসন্ন রমজান মাসে শহরবাসীকে স্বস্তি দিতে কোন খাদ্যে ভেজাল রোধ, কোন ব্যবসায়ীকে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্য মূল্য বৃদ্ধি না করার অনুরোধ এবং রাস্তার পাশে গাড়ি পাকিং, অবৈধ স্ট্যান্ড ও অনুমোদনহীন রিকশা শহরে প্রবেশ বন্ধ, বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দখলমুক্ত রাখা সহ শহরে বিদ্যমান সমস্যা নিরসনে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পারিক সহযোগীতা কামনা করা হয়েছে। এক্ষেত্রে নিয়মের ব্যতয় ঘটলে নিয়মতান্ত্রিক ভাবে আইন প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

রোববার ৬ মে বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের সার্কিট হাউজে আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিরাপদ খাদ্য ভেজাল দূষন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, যানজট নিরসনে করনীয়, ফুটপাত দখল মুক্ত রাখা ও লাঙ্গলবন্দ মহাতীর্থ স্থানের মেগা প্রকল্প নিয়ে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়।

জেলা প্রশাসক রাব্বি মিঞার সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ইহতেশামুল হক শামীম সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, আইন অমান্য করলে আইনের প্রয়োগ করা হবে। যদি কেউ রাস্তায় বাস পার্কিং করে রাখে অথবা রিপিয়ারিং এর জন্য ফেলে রাখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রমজান মাসে যারা রোজাদারদের ভোগান্তি সৃষ্টি করবে তারা নারায়ণগঞ্জের শত্রু।

রমজান মাসে যাতে করে গ্যাসের সংকট সৃষ্টি না হয় সে জন্য নারায়ণগঞ্জের শিল্প মালিকদের প্রতি অনুরোধ রেখে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কোন শিল্প কারখানায় যাতে গ্যাসের ব্যবহার না করা হয়। প্রয়োজনে ওই সময়ে কারখানা গুলো বন্ধ রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ রাখেন তিনি। পাশাপাশি তিনি বলেন, আমরা নির্বাচনী আসনের একটি এলাকায় প্রচুর পরিমান অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। আমি বলবো যারা অবৈধ গ্যাস ব্যবহার করে রান্না করে খাচ্ছেন তারা হারাম খাচ্ছেন। রমজান মাসে এমন কাজটা করবেন না। প্রয়োজনে আপনারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করবেন। আর যারা ওই সকল অবৈধ গ্যাস সংযোগ গুলো দিয়েছেন তাদেরকে অনুরোধ করবো মূল জায়গা থেকে গ্যাসের সুইচটি বন্ধ করে দিবেন।

নিতাইগঞ্জে ট্রাক স্ট্যান্ডের ব্যাপারে তিনি বলেন, আলোচনা মাধ্যমে নিতাইগঞ্জের ট্রাক স্ট্যান্ডটি একটি শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা হয়ে ছিল। বেশ কিছুদিন ভাল ভাবেই চলেছে। কিন্তু এখন আবার অনিয়ম দেখা দিয়েছে। এ ব্যর্থতার দায় হয়তো আমাদেরই। ব্যবসায়ী এবং শ্রমিকেরা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। কিন্তু আমাদের পক্ষ থেকে তাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া কথা ছিল আমরা সেগুলো দিতে পারি নাই। আমি নিতাইগঞ্জ এলাকার ব্যবসায়ীদের কাছে অনুরোধ করবো অন্তত এই রমজান মাসটি আপনারা নিজস্ব উদ্যোগে ব্যবস্থা গ্রহন করে শহরকে যানজট মুক্ত রাখবেন। পরবর্তীতে সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে স্থায়ী সমাধান করা হবে। আর যদি সেটা না করেন তাহলে নিতাইগঞ্জের ট্রাক স্ট্যান্ডের কারনে যদি জনগনের কোন দুর্ভোগ সৃষ্টি হয় তাহলে সেদিন থেকেই সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরে কোন ট্রাক প্রবেশ করতে পারবে না। দেশের অন্যান্য জেলার মত এখানেও আইনগত ভাবে দিনের বেলায় শহরে ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হবে।

পরিপ্রেক্ষিতে আটা ময়দা মিল মালিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি এবং নিতাইগঞ্জের ব্যবসায়ী ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির সম্পূর্ন শৃঙ্খলা রক্ষা করে পূর্বের নিয়মে পন্য লোড আনলোড করার প্রতিশ্রুতি দেন। কোন প্রকার প্রত্যয় ঘটলে জেলা প্রশাসক আইনগত ব্যবস্থা গ্রহন করলে তাদের কোন আপত্তি থাকবে না বলে জানান।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালকে শৃঙ্খলায় রাখতে এবং রাস্তার পাশে বাস পাকির্ং এবং মেরামত রোধে করনী সম্পর্কে জানতে চাওয়া হলে পরিবহন ব্যবসায়ী ইব্রাহিম চেঙ্গিস বলেন, পরিবহন মালিক বা বাস মালিকেরা নিজস্ব উদ্যোগে কেন্দ্রীয় বাস টার্মিনালে শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। দিনের বেলায় রাস্তায় কোন বাস র্পাকিং অথবা মেরামত করবেন না। যদি এমন কোন ঘটনা ঘটে তাহলে পুলিশ প্রশাসন রেকার দিয়ে সেই বাস থানায় নিয়ে যাবে। পরিবহন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে কোন তদবির করা হবে না।

রমজান মাসে বঙ্গবন্ধু সড়কে যানজট নিরসন, অবৈধ রিকশা প্রবেশ বন্ধ এবং ফুটপাত দখল মুক্ত রাখার ব্যাপারে এমপি সেলিম ওসমান বক্তব্য রেখে করনীয় সম্পর্কে জানতে চাইলে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বার্হী কর্মকর্তা(সিও) ইহতেশামুল হক শামীম বলেন, শহরে অবৈধ রিকশা প্রবেশ ঠেকাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি প্রকল্প গ্রহন করা হয়েছে। সিটি কর্পোরেশন থেকে যে সকল রিকশার প্লেট অনুমোদন দেওয়া হয়েছে সেগুলোকে একটি ডাটাবেজের আওতায় আনা হবে। এজন্য ডিভাইজ যুক্ত বিশেষ রঙের প্লেটের ব্যবস্থা করা হচ্ছে। যেটি কোন ভাবেই নকল করা সম্ভব নয়। এ কার্যক্রম শুরু হলে খুব সহজেই শহরে অবৈধ রিকশা প্রবেশ বন্ধ করা সম্ভব হবে। আর বঙ্গবন্ধু সড়কের রাস্তার পাশে সিটি কর্পোরেশনের লিজ দেওয়া কোন জায়গা নেই। যদি থেকেও থাকে জনস্বার্থে সেই লিজ বাতিল করে স্থাপনা সরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে রমজান মাসে কোন অবস্থাতেই ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না। এমনকি বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে ইফতার সামগ্রীর কোন দোকানও বসতে দেওয়া হবে না। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে যে সমস্ত অবৈধ রিকশা, টেম্পু স্ট্যান্ড গড়ে উঠেছে সেগুলো চিহ্নিত করে উচ্ছেদের ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরো বলেন, সংসদ সদস্য আমাদের কাছে শহরে ৩টি আন্ডারপাস ওভারপাস নির্মানের জন্য প্রস্তাবনা দিয়েছেন। কিন্তু এই মুর্হুতে এটা করা সম্ভব হচ্ছে না। এরজন্য নারায়ণগঞ্জ শহর নিয়ে একটি মাস্টার প্লান প্রয়োজন। আশা করছি আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি প্রস্তাব উপস্থাপন করে বলেন, নারায়ণগঞ্জে এখন যত গুলো ভবন নির্মিত হচ্ছে তার সব গুলোর অনুমোদন রাজউক দিয়ে থাকেন। অনুমোদিত ভবন গুলোতে যেন অবশ্যই গাড়ি পার্কিং ব্যবস্থা রাখা হয়।

অবৈধ স্থাপনা এবং নারায়ণগঞ্জ-পাগলা-ঢাকা পুরাতন রুটের যানজট নিরসন ও রাস্তা প্রশস্ত করন প্রসঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর গত দেড় বছরে জেলা পরিষদের কোন জমি নতুন করে লিজ দেওয়া হয়নি। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন রুট প্রশস্তকরন করা হলে চাষাঢ়া থেকে জেলা পরিষদের যে জমি লিজ দেওয়া হয়েছে জনস্বার্থে আমরা সেগুলো বাতিল এবং জমি দখলমুক্ত করে রাস্তা প্রশস্ত করতে জায়গা দিয়ে দিবো। পাশাপাশি লাঙ্গলবন্দে যে ডাকবাংলাটি রয়েছে ওই জায়গায় স্থানীয় সংসদ সদস্যের একটি দাবী রয়েছে। আমি উনার দাবীর সাথে একমত হয়ে ওই জমিতে পর্যটন কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখে একটি আধুনিক ডাকবাংলা নির্মান করবো। যেখানে নিচ তলায় মার্কেট, দ্বিতীয় তলায় ডাকবাংলার অফিস, তৃতীয় তলা থেকে ভিআইপি এবং পূর্নার্থীদের থাকার ব্যবস্থা করা হবে। কিন্তু সেখানে একজন ব্যক্তি ভূয়া কাগজ বানিয়ে জমির মালিকানা দাবী করে মামলা করেছে। বিষয়টি সামাধানের জন্য আমি জেলা প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

এদিকে যানজট নিরসনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন রুটের অনেক জায়গায় ওজন মাপার মেশিন বসানো হয়েছে। যেখানে ট্রাকের ওজন মাপানোর জন্য দীর্ঘ লাইন ধরে আর তীব্র যানজটের সৃষ্টি করে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সবাইকে সাথে নিয়ে এই ওজন মাপার মেশিন গুলো বন্ধ করলে পুরাতন সড়কে যানজট কিছুটা কমে আসবে।

জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, জেলা প্রশাসক ইচ্ছা করলে অনেক সমস্যার সমাধান করতে পারে। কিন্তু সেই সমাধান বেশিদিন স্থায়ী হবে না। আমরা চাই স্থায়ী সমাধান। এজন্য সকলকে নিয়ে আমরা কাজ করতে চাই এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো সমস্যার সমাধান করতে চাই।

পুলিশ সুপার মঈনুল হক বলেন, নারায়ণগঞ্জের যে কোনো সমস্যার সমাধানে পুলিশ আপনাদের পাশে রয়েছে। যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন আমি আপনাদের ডাকে সাড়া দিব।

অপরদিকে সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রয়োজনে কলেজের অভ্যন্তরে নির্মানাধীন নতুন ১০ তলা ভবন সংলগ্ন অবৈধ দখল হয়ে থাকা পিডব্লিউডি এর ১১ শতাংশ জমিটি দখলমুক্ত করে কলেজকে বরাদ্দ দেওয়ার প্রস্তাব রাখলে সংস্থাটির নির্বার্হী প্রকৌশলী জমিটি বরাদ্দ দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি প্রদান করেন।

লাঙ্গলবন্দ মেগা প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে এমপি সেলিম ওসমান জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করে বলেন, গত কয়েক বছর ধরে নারায়ণগঞ্জ মানুষ শুধু লাঙ্গলবন্দ মেগা প্রকল্প শুনে আসছে। উন্নয়নের কথা শুনতে শুনতে মানুষ এখন আর উন্নয়ন হওয়ার কথা বিশ্বাস করতে চায় না। সময় অনেক নষ্ট হয়েছে যেভাবেই হোক লাঙ্গলবন্দ প্রকল্প অতিসত্ত্বর বাস্তবায়ন করতে হবে। পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক লাঙ্গলবন্দের উন্নয়নে ইতোমধ্যে ১২০ কোটি টাকার বরাদ্দ ছাড় এবং দরপত্র সম্পন্ন হওয়ার কথা জানিয়ে সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে ব্রহ্মপুত্র নদের দুই পাড়ে আড়াই কিলোমিটার জায়গা জুড়ে প্রকল্পের একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি প্রদান করেন।

সবশেষে সিটি কর্পোরেশনের মেয়রকে উদ্দেশ্য করে এমপি সেলিম ওসমান বলেন, গত ৪ বছরে বহুবার সিটি কর্পোরেশনের মেয়রকে একসাথে আলোচনায় বসার আমন্ত্রন জানানো হয়েছে। কিন্তু উনি আসেন নাই। আজকে নিজেই দাওয়াত নিলাম। উনি আমাদের আমন্ত্রন জানাক আমরা যাবো আলোচনা করবো। সবাইকে সাথে নিয়ে মডেল নারায়ণগঞ্জ গড়ে তোলার যাত্রা শুরু করবো। আমি সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলীকে এই দায়িত্বটা দিতে চাই। উনি যেন মেয়রের সাথে আলোচনা করে সবাইকে নিয়ে একত্রে বসার ব্যবস্থা করেন।

পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী এমপি সেলিম ওসমানের দেওয়া দায়িত্ব গ্রহন করে মেয়রের সাথে আলোচনা করে সবাইকে নিয়ে আলোচনায় বসার ব্যবস্থা করবেন বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে মত বিনিময় সভার সমাপ্তি করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, এফবিবিসিসিআই এর পরিচালক প্রবীর সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) হুমায়ন কবির খান শিল্পী, পরিচালক জিএম ফারুক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, সাইফুল ইসলাম মাসুম, আরিফ দিপু, সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল,লাঙ্গলবন্দ ¯œান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর সাহা, মহানগরের সাধারণ সম্পাদক শিপন সরকার, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি কমান্ডার গোপিনাথ দাস প্রমুখ।

পরে

ফতুল্লা মডেল থানার মাসিক অপরাধ হালচিত্র

আগে

পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির ছেলে পিয়ালের গোল্ডেন A+ লাভ

আগে
পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির ছেলে পিয়ালের গোল্ডেন A+ লাভ

পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির ছেলে পিয়ালের গোল্ডেন A+ লাভ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.