বিজয় বার্তা ২৪ ডট কম
নবীগঞ্জ খেয়াঘাটের মাঝিদের নিয়ে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন। রোববার রাত ৯টায় তার কদমরসুলস্থ নিজস্ব কার্যালয়ে ওই মতবিনিময় সভায় মিলিত হয়। প্রায় অর্ধ শতাধিক মাঝির উপস্থিতিতে আফজাল হোসেন সাংসদ সেলিম ওসমানের নির্দেশ যথাযথভাবে পালণের জন্য আহবান জানান। নদী পারপারে যাতে কোনপ্রকার ব্যাঘাত সৃস্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানান। যাত্রীসেবার মধ্য দিয়ে মাঝিদেরকে দায়িত্ব পালণ করতে হবে। অতিরিক্ত যাত্রী নেয়া এবং অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে হবে। ২৫ টাকার উর্দ্ধে রিজার্ভ অথবা ১৫জনের বেশি যাত্রী নৌকায় পারপার করা যাবেনা। সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত করতে হবে। মতবিনিময় সভায় অংশ নেন মোঃ আবদুর রব,মোঃসালামত,মোঃ শাহিন,আবদুর রহিম,মোঃ লাল মিয়া,মোঃ খোরশেদ আলম,মোঃ বোরহানউদ্দিন,সাইদুর রহমান,মোঃ মোসলেহউদ্দিন,মোঃ নূরউদ্দিন,মোঃ সাবু মিয়া,মোঃ বাবু মিয়া,মোঃ কলিমউদ্দিন,মোঃ নাজিমউদ্দিনসহ মাঝি সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
