বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় মোটর সাইকেল কিনে না দেওয়ায় সাগর পাল(২২) নামক এক যুবক বাবা- মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
নিহত যুবক ফতুল্লা মডেল থানার দেওভোগ বোায়লিখাল বাধন কমিউনিটি সেন্টার সংলগ্ন পাপ্পু মিয়ার বিল্ডিংয়ের সপ্তম তলার ভাড়াটিয়া তপন পালের পুত্র। এ ঘটনায় নিহতের বাবা মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু দাায়ের করেছেন।মামলায় উল্লেখ্য করা ,বাদী তার স্ত্রী, পুত্র- কন্যা সন্তান নিজ শ্যলক ও শ্বাশুড়ি কে নিয়ে
দেওভোগ বোায়লিখাল বাধন কমিউনিটি সেন্টার সংলগ্ন পাপ্পু মিয়ার বিল্ডিংয়ের সপ্তম তলায় ভাড়াটিয়া হিসেবে একসাথে বসবাস করে আসছে। তার ছেলে নিহত সাগর পাল বেকার জীবন- যাপন করছিলো। গত কয়েক মাস যাবৎ সে বাদীট নিকট মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য আবদার করে আসছিলো। এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১২ টার দিকে নিহত সাগর পাল মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য তার মায়ের সাথে রাগারাগি করে। দুপুর দেড়টার দিকে বাদীর স্ত্রী ও মেয়ে মার্কেটে যায়। সে সময় বাসায় ছিলো বাদীর শ্বাশুড়ি ও নিহত সাগর পাল। বিকেল সাড়ে পাচটার দিকে বাদীর শ্যালক ও নিহতের মামা বাসায় এসে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো নিহতের ঝুলন্ত দেহ। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরহতাল রিপোর্ট তেরি করে ময়নাতদন্তের জন্য জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, মোটর সাইকেল কিনে দেওয়ায় বাবা- মায়ের সাথে অভিমান করে ছেলেটি আত্নহত্যা করেছে। নিহতের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।ি

