নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, মেয়র প্রার্থী ঘোষণা করার দায়িত্ব আমাদের নয়, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব। প্রয়োজনে নেতাকর্মীদের মতামত জানতে চাওয়া হবে। তাদের ইচ্ছা প্রধানমন্ত্রীকে জানানো হবে তিনিই সিদ্ধান্ত নিবেন।
শনিবার সন্ধ্যায় শহরের ২নং রেল রেলগেটে অবস্থিত নারায়ণগঞ্জের আওয়ামীলীগ কার্যলায়ে আসন্ন ৭ই মার্চ উপলক্ষে ঢাকায় প্রধানমন্ত্রীর সমাবেশে নারায়ণগঞ্জের আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে যোগদান করতে প্রস্তুতিমূলক সভায় তিনি এমব কথা বলেন।
তিনি আরো বলেন, ১৬ মার্চের জনসভা নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অতীত ইতিহাসের জনসভাকেও ছাড়িয়ে সর্ববহৎ জনসভা হবে। এই জনসভায় আমরা কর্মীদের মতামত জানতে চাইব। কর্মীরা কাকে চায়। জনতার রায় সবচেয়ে বড় রায়। আমরা কোন প্রার্থীর নাম ঘোষণা করতে চাইনা। আমাদের নেত্রী শেখ হাসিনা কর্মীদের চাওয়ার মূল্যায়ন করবেন। সেদিন কর্মীরা যা বলবেন সেটা নেত্রী শুনবেন এবং কর্মীদের কথা রাখবেন। কর্মীদের মতামতের উপর আল্লাহর রহমত আছে। আর তাই প্রধানমন্ত্রী কর্মীদের কথা রাখবেন।
মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সহ সভাপতি কমান্ডর গোপীনাথ দাস, সাংগঠনিক অ্যাড. মাহামুদা মালা, যুগ্ম সম্পাদক শাহনিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবিদ হোসেন, মহানগর মহিলা লীগের সভাপতি কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল আলম সজল, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানি, সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্র নেতা এম এম হাসান সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামীলীগের জনসমাবেশে প্রতিবছরের ন্যায় এবারো নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগ দেয়া হবে। আগামী ১২ মার্চ সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নিয়ে একহয়ে ৫০০০ লোকের সাথে সামাজিক উন্নয়নে মুক্ত আলোচনা হবে।
শামীম ওসমান আরো বলেন, ডেইলীষ্টার, প্রথমআলো পত্রিকা কার সেটা জনগনের বুঝতে বাকী নাই। মাকে গালি দিলে হয়ত মা ক্ষমা করবেন কিন্তু মায়ের সন্তানরা কোনদিন ক্ষমা করবে না। শেখ হাসিনা আমাদের আর্দশের মা। আগামী ১২ মার্চ রাইফেল ক্লাবে ১৬ই মার্চ জনসভায় মহানগর নেতাকর্মীদের নিয়ে খোলামেলা আলোচনা করা হবে।
বঙ্গবন্ধুর জন্মদিন পালন প্রসঙ্গে তিনি বলেন, ১৭ মার্চ জাতির জনকের জন্ম দিন। আমরা জাতির জনকের জন্মদিন উপলক্ষ্যেই ১৬ মার্চ জনসভা করব। আমরা সেইদিন জননেত্রী শেখ হাসিনাকে দেখাব নারায়ণগঞ্জ আওয়ামীলীগ কতটা ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রীকে ১৬ মার্চের সমাবেশে দেখাতে চাই নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ঐক্য এবং ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রীকে একটি সুসংগঠিত নারায়ণগঞ্জ আওয়ামীলীগ সেদিন উপহার দিব। নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ছিল এবং আছে সেটাই প্রধানমন্ত্রীকে উপহার দিব আমরা। নেত্রীকে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ দেখাতে চাই। আর সকলে বসেই সিদ্ধান্ত নিব। কর্মীরা ঐক্যবদ্ধ চায়। দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। এ ঐক্য ভাঙ্গার জন্য ষড়যন্ত্র চলছে।