বিজয় বার্তা ২৪ ডট কম
পৌর পিতা আলী আহাম্মদ চুনকার সহধর্মীনি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
আজ রোববার বিকেল ৫ টায় পশ্চিম দেওভোগ নিজ বাস ভবন চুনকা কুটিরে বার্ধক্যজনিত কারনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতি নাতনি আত্তীয় স্বজন সহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চুনকা পরিবার আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের নামাজের জানাজা আজ রোববার বাদ এশা পশ্চিম দেওভোগ নিজ বাড়ির সামনের মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা রাত ১০ টায় মাসদাইর কবরস্থান সিটি কর্পোরেশন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজার পরে মরহুমাকে মাসদাইর পৌর কবরস্থানে দাফন করা হবে।
মমতাজ বেগমের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে বড় মেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, দুই ছেলে জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে মমতাজ বেগমের মৃত্যুতে নিজ বাড়িতে এসে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাকিজ সংগঠন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।#

