বিজয় বার্তা ২৪ ডট কম
মিয়ানমারে মুসলমানদের গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে গতকাল শুক্রবার বাদ জুম্মা ফতুল্লার শিবু মার্কেট চৌরাস্তায় সর্বসস্তরের মুসল্লীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ওলামা কল্যাণ পরিষদ ফতুল্লা শাখা।
জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ফতুল্লার সস্তাপুর ঈদগাঁমাঠ জামে মসজিদ সংলগ্ন থেকে শুরু হয়ে কাঠেরপুল কুতুবআইল হয়ে ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট চৌরাস্তায় সর্বসস্তরের মুসল্লীদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ওলামা কল্যান পরিষদের সভাপতি মুফতি ফয়জুল্লাহ, সাধারন সম্পাদক মাহাদি বিন ইব্রাহিম, সহ-সম্পাদক আব্দুর রহিম, মুফতি ফখরুল ইসলাম, মুফতি এনামুল হক, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা রেজাউল করিম (নওমুসলিম) প্রমুখ নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান। তারপরেও এদেশে সর্বধর্ম বিদ্যমান। এখানে মানুষ শান্তিতে বসবাস করছে। তারা আরো বলেন, আমরা মুসলমান। নবী করিম (সা:) আমাদের আদর্শ। কিন্তু মিয়ানমারে ধর্মের নামে মুসলমান রোহিঙ্গাদের যেভাবে নির্বিচারে গণহত্যা, জুলুম নির্যাতন করা ইসলাম ধর্মের উপর আঘাত হানার শামিল। অথচ এতকিছুর পরেও মুসলমান রাষ্ট্রগুলো এর কোন প্রতিবাদ করছেনা। তাই আমরা বলতে চাই যদি অবিলম্বে মুসলমানদের উপর নির্যাতন, হত্যাকান্ড বন্ধ না হয় তাহলে বাংলাদেশের মুসলমান সম্প্রদায় ধর্ম রক্ষায় প্রয়োজনে যুদ্ধে নামবে।
