বিজয় বার্তা ২৪ ডট কম
মুন্সিগঞ্জের মিরকাদিম গ্রীণ ওয়েল ফেয়ার ফুটবল একাডেমী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(জিকেএসপি)’র মধ্যকার প্রদর্শণী ফুটবল ম্যাচ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় বন্দরের সোনাকান্দা পৌর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে ড্র হয়। খেলার দ্বিতীয়য়ার্ধের শুরুতেই মিরকাদিম ওয়েল ফেয়ার ফুটবল একাডেমী সুশান্তের গোলে ১-০গোলে এগিয়ে থাকলেও খেলা শেষ হওয়ার ১০ মিনিটের মাথায় জিকেএসপি’র আফ্রিদি সমতায় আনতে সক্ষম হন। শেষ বাশি বাঁজা পর্যন্ত উভয় দলের আর কোন গোল না হওয়ায় ১-১ গোলেই অমীমাংসিতভাবে খেলা সমাপ্তি ঘোষণা দেয়া হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন জাতীয় রেফারী মোঃ রজ্জব আলী। প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সোজা সাপটা পত্রিকার সাংবাদিক শেখ আরিফুল ইসলাম, মিরকাদিম গ্রীণ ওয়েল ফেয়ার ফুটবল একাডেমী’র কোচ মাজেদুল ইসলাম, বাদল শিপন জমিদার, গ্রীন ওয়েল ফেয়ারের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শরীফ। গোদনাইল ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (জিকেএসপি)’র কোচ গাজী সেলিম আহমেদ, সমন্বয়কারী জাকির হোসেন দিলীপ, ম্যানেজার গাজী আলিফ।

