বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার মাসদাইর পৌর শ্বশ্মান এলাকায় ৪ দিন ব্যাপীর রাখের প্রদ¦ীপ প্রজ্জলন অনুষ্ঠানের ৪ নভেম্বর ১ম দিনে হাজারো ভক্তের উপস্থিতিতে প্রদ্বীপ প্রজ্জলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জের রাজনৈতিক ব্যক্তিত্ব বাবু চন্দন শীল। এ অনূষ্ঠানে সভাপতিত্ব করেন শ্বশ্মানের সভাপতি নিরাঞ্জন কুমার । বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সদস্য বাসুদেব চক্রবর্তী, নারায়ণগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুজন সাহা, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক দিলীপ মন্ডল, সহ-সভাপতি ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক রনজিৎ মোদক, সদর পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রনজিত মন্ডল, যুগ্ম সম্পাদক অরুনদাস, তপন সাহা, কিশোর দাস,প্রদ্বীপদাস, এবং ওপেন্দ্র মন্ডল প্রমুখ।

