বিজয় বার্তা ২৪ ডট কম
না.গঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুলস্থ টাইম সুয়েটার লিমিটেডের শ্রমিক পিয়ারী খাতুনআকস্মিক মৃত্যুবরণ করার তার ওয়ারিশগণের আবেদনের প্রেক্ষিতে গত শরিবার বিকালে কারখানার সন্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে নগদ ১ লক্ষ টাকা মানবিক সাহায্য প্রদান করা হয়।
অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাসনীম জেবিন বিনতে শেখ। এ সময় উপস্থিত ছিলেন টার্গেট গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম ভূইয়া এর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দ এহসানুল হক, টাইম সুয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ্ব এসএম কামরুজ্জামান ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার এর সভাপতি শাহাদাত হোসেন সেন্টু ।
এ ছাড়াও প্রতিষ্ঠানের পরিচালক, কম্পালায়েন্স, প্রশাসনিক কর্মকর্তা ও শ্রমিকবৃন্দের উপস্থিতিতে তার ওয়ারিশ স্বামী মোঃ কালাম শেখ, মেয়ে রিক্তা বেগম, ও ছেলে পিয়াস (৭) এর কাছে নগদ এক লক্ষ টাকা হস্তান্তর করা হয়।
জানা যায়, মৃত পিয়ারী খাতুন ২৫ সেপ্টেম্বর ২০১৬ ইং তারিখে সাধারণ ট্রিমিং অপারেটর হিসাবে টাইম সুয়েটার লিমিটেডে যোগদান করে। গত ৩ অক্টোবরে ২০১৬ ইং তারিখে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

