BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
মে ৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

মানবতা বিরোধী অপরাধের মামলায় শামীম ওসমান ও অয়ন ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

BijoyBarta 24 by BijoyBarta 24
জানুয়ারি ১৯, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, ফতুল্লা থানা
0
মানবতা বিরোধী অপরাধের মামলায় শামীম ওসমান ও অয়ন ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
262
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

চব্বিশের জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১০ জনকে হত্যা করা হয়। এসব ঘটনার প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশন অভিযোগগুলো ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করে তা আমলে নেওয়ার আবেদন জানায়। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আসামিদের আগামী ২৬ জানুয়ারি গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

প্রসিকিউশন জানায়, নারায়ণগঞ্জে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় প্রধান আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমান ও তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান সহ ১২ জন। অভিযোগে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের সময় আসামিরা সবাই অস্ত্রধারী ছিলেন।

এই মামলার অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর আগে সাংবাদিকদের বলেছিলেন যে নারায়ণগঞ্জে জুলাই ও আগস্টে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেখানে শামীম ওসমান ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। আসামিরা সবাই জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

এর আগে, এদিন সকালে প্রসিকিউশন ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হয়।

পরে

স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ ছিনতাই- প্রধান আসামী গ্রেপ্তার

আগে

ফতুল্লায় ৪০০ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার ১

আগে
ফতুল্লায় ৪০০ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার ১

ফতুল্লায় ৪০০ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার ১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.