বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মনিরুজ্জামান মনির বলেন, নারায়ণগঞ্জে কোন মাদক ব্যবসায়ীর স্থান নাই । মাদক বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করা হয়েছে । মাদক ব্যবসায়ী সমাজ তথা জাতির শত্রু ।
শনিবার ( ১১ আগষ্ট ) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার আয়োজনে ওপেন হাউস ডে উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি আরো বলেন, বর্তমান ইয়াবা আমাদের যুব সমাজ কে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে । জঙ্গিবাদ কে যেভাবে দমন করা হয়েছে ঠিক তেমনি মাদকে ও নির্মূল করা হবে । মাদক নির্মূল পুলিশের একা পক্ষে সম্ভব নয় । চাই আপনাদের সহযোগীতা । আপনারা আমাদের মাদক ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন ।
সদর মডেল থানার ওসি ( তদন্ত ) মোঃ আঃ রাজ্জাক’র সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক ( নিঃ ) মোঃ সাজ্জাদ রোমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, এএসপি ( ক’সার্কেল ) ইমরান মেহেদী সিদ্দিকী, নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ সোলায়মান, সাধারণ সম্পাদক মোঃ শাহ নিজাম, জিপি এড. মেরিনা বেগম, নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন আহমেদ প্রধান, নাসিক ( ১৩,১৪,১৫ ) নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন ফকির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামিউল মিলন প্রমুখ ।

