BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৮, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে যুবক খুন, গ্রেপ্তার ১

BIJOY BARTA by BIJOY BARTA
এপ্রিল ১৮, ২০২৫
in ফতুল্লা থানা, মহানগর
0
মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে যুবক খুন, গ্রেপ্তার ১
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঞ্চল্যকর পাভেল হত্যাকাণ্ড মামলার আসামি জুবায়ের আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)৷

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে র‍্যাব ১১’র অপস. অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷

এর আগে জেলার সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়৷

উল্লেখ্য গত ৩১ মার্চ মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে খুন হন পাভেল৷ গ্রেপ্তার জুবায়ের নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ ঘাট এলাকার জুয়েলের ছেলে৷ তিনি ওই মামলার এজাহারনামীর চার নম্বর আসামি৷

মামলা এবং গ্রেপ্তারকৃত আসামির বরাত দিয়ে র‍্যাব জানায়, গত ৩০ মার্চ সন্ধ্যায় ইফতার শেষে চুল কাটানোর উদ্দেশ্যে ফতুল্লার কাশিপুরের বাসা থেকে বের হন পাভেল৷ রাত দশটার দিকে দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি কল আসে। কিন্তু কেউ কথা না বলে কলটি কেটে দেয়।

পরদিন ভোর ছয়টার দিকে পাভেলের খালাতো ভাই মো. রিফাত ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে পাভেলকে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পান। এলাকাবাসীর সহায়তায় তিনি তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ওইদিন বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাভেল৷ ওই ঘটনায় নিহতের মা নূরী বেগম (৬৭) বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে র‍্যাব৷ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অন্যতম আসামি জুবায়ের ধরা পড়েন র‍্যাবের জালে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন জুবায়ের।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাভেলকে দিয়ে মাদকের ব্যবসা করাতেন ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি রায়হান বাবু। সম্প্রতি মাদকের টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়৷ এর জেরে ৩০ মার্চ রাতে পাভেলকে ধরে নিয়ে যায় রায়হান বাবু ও তার লোকজনেরা৷ আটকে রেখে মারধর শেষে তাকে রাতের কোনো এক সময় গুলি করে রাস্তায় ফেলে যায় তারা৷

পরবর্তী আইনী পদক্ষেপের জন্য গ্রেপ্তার জুবায়েরকে ফতুল্লা থানায় হস্তান্তর করেছে র‍্যাব৷ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে র‍্যাবের তরফ থেকে৷

পরে

সিদ্ধিরগঞ্জে বালুর মাঠে পড়ে ছিলো বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ

আগে

Live Free Roulette Online Au

আগে

Live Free Roulette Online Au

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.