বিজয় বার্তা ২৪ ডট কম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ প্রজম্ম কমান্ড ও জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজম্ম কমান্ডের সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ রিপন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি ড. মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আশ্রাফুল ইসলাম, জেলা মুক্তিযুদ্ধ প্রজম্ম কমান্ডের সহ সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মামুন আহমেদ ইমন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. হেমায়েদ উদ্দিন চৌধুরী, মহানগর জয় বাংলা সাংস্কৃতিক জোটের সভাপতি এড. মো. শরীফ হোসেন, জেলা সহ সভাপতি মো. রবিউল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফা কামাল প্রমুখ।
আলোচনা শেষে শীতলক্ষ্যা সাংস্কৃতিক একাডেমীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

