বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের উদ্যোগে কেক কাটা, শহরে বন্যাঢ্য র্যালী বের করা হয়।
শনিবার (৯ই সেপ্টেম্বর) সকালে শহরের চাষাঢ়ায় এই কেক কাটা, শহরে বন্যাঢ্য র্যালী বের করা হয়
এসময় নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়ার সভাপতিত্বে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এডঃ মোঃ সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মাশেকুল ইসলাম রাজিব প্রমূখ।

