বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে মহাসড়কে হরতালে হেফাজতের সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ৭ মামলায় ১৬৬ জনের নাম উল্লেখ করে ৪ থেকে ৫ হাজার আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম।
ডিএসবির এএসপি জানান, গত রবিবার রুপগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি ও সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে ৫টি ও ব়্যাব বাদী হয়ে একটি মামলাগুলো দায়ের করা হয়েছে৷ হরতালে নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ও সরকারি কাজে বাধা দিয়ে পুলিশের উপর হামলা ও আহত করার ঘটনায় এই ৭ টি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে৷ নাশকতাকারীদের গ্রেফতারে ব়্যাব-পুলিশের একাধিক টিমের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী সকলকেই আইনের আওতায় আনা হবে৷
গত ২৮ মার্চ রবিবার সকালে সন্ধ্যা হেফাজতের ডাকা হরতালে নারায়ণগঞ্জ জেলা ও উপজেলাগুলো স্বাভাবিক ছিল। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইন বোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত ছিল হরতালকারীদের দখলে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে আগুন, ভাংচুর ও পুলিশ, সাংবাদিক ও এ্যাম্বুলেন্সে থাকা রোগীর উপর হামলা চালিয়ে তান্ডব চালায় হরতালকারীরা।
এসময় তারা মহাসড়কে থাকা মিডিয়ার গাড়ি সহ প্রায় ১৮ গাড়িতে অগ্নসংযোগ করে এবং ভাংচুর চালায় অর্ধ শতাধিক গাড়িতে। দফায় দফায় বিজিবি-পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷ এতে পুলিশ-সাংবাদিকসহ আহত হয় অন্তত ৩০ জন৷
সংবাদ সংগ্রহ করতে গিয়ে এসময় পিকেটারদে হামলার শিকার হয় প্রায় ১২ জন সাংবাদিক।
পুলিশের তথ্যমতে, এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৪০০০ রাউন্ড গুলি (রাবার, সিসা, চাইনিজ রাইফেল) ছুড়েছে পুলিশ। প্রায় এক থেকে দেড়শ কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়।

