বিজয় বার্তা ২৪ ডট কম
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে দাতা সড়ক যুব সংঘ ও সমাজ কল্যাণ সংগঠন জাগো ডি.এস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় দেওভোগ দাতা সড়ক এলাকায় দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।এ সময়ে উপস্থিত ছিলেন,দাতা সড়ক পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ মোজাফর হোসেন টিটু, অর্থ-সম্পাদক শাহ-আলম খন্দকার, নুরুজাম্মান সুজন, জাগো ডি.এস এর সভাপতি বরকত উল্লাহ হৃদয়, সহ-সভাপতি মোঃ আরিফ, সাধারণ-সম্পাদক ,জাকির হোসেন বাবু, সহসাধারণ সম্পাদক মোঃ রাকিব হাসান, সাংগঠনিক-সম্পাদক ইফতেখার আহম্মেদ বিকি, অর্থ সম্পাদক সুবহে সাদিক রুপম,সহ অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান অনিক, সহ প্রচারসম্পাদক মোঃ আশরাফুল ইসলাম নীরব,নয়ন, এফ.এম তামিম ও সংগঠনের সকল সদস্যবৃন্দ।

