বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপি নেতা আনিসুল ইসলাম সানির বড় ভাই মুনসুর আহম্মেদ পটলের মৃত্যুতে গভীর শোক,পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এড.তৈমূর আলম খন্দকার ও না.গন্জ্ঞ মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
অপরদিকে হেফাজতে ইসলাম না.গন্জ্ঞ জেলার সমন্বয়কারী মাওলানা ফেরদৌসুর রহমানকে মিথ্যা মামলায় জামিন না দিয়ে কারাগাওে প্রেরনের তীব্র নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এড.তৈমূর আলম খন্দকার। বিবৃতিতে এড.তৈমূর বলেন আইনের শাষনের পরিবর্তে বর্তমান সরকার বিরোধী মতকে দমনের কাজে আইনকে ব্যাবহার করছে।
মাওলানা ফেরদৌসের অবিলম্বে মুক্তি দাবী করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা,সরকার আলম, রানা মুজিব,আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান প্রমুখ।
