বিজয় বার্তা ২৪ ডট কম
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির নেতা আবদুর রহমান বিশ্বাসের মূত্যুতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু। শনিবার (৪ নভেম্বর) বাদ আছর গোলশানস্থ আজাদ মসজিদে জানাজা শেষে রাষ্ট্রপতির পুত্র শিবলী বিশ্বাস এর সাথে কুশল বিনিময় ও পরিবারের সকলের খোজ খবর নেন । এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, বিএনপির চেয়ার্পাসনের উপদেষ্টা অবশর প্রাপ্ত মেজর জেনারেল রুহুল আমিন চৌধুরী, সাবেক সাংসদ ও রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শহিদুল হক জামাল, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, মহানগর স্বেচ্ছা সেবক দলের নেতা মাকিদ মোস্তাকিম শিপলু।
উল্লেখ্য, শুক্রবার (৩ নভেম্বর) গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৮টা ২৭ মিনিটে তিনি ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

