বিজয় বার্তা ২৪ ডট কম
সংসদীয় গণতন্ত্রের সরকারে নিশ্চয়ই প্রধানমন্ত্রী সবচেয়ে ক্ষমতাবান। তারপরেই ক্ষমতাবান হন মন্ত্রী বা উপদেষ্টারা। কিন্তু বর্তমান সংসদে এমন কয়েকজন এমপি আছেন, যারা মন্ত্রীদের চেয়েও বেশি ক্ষমতাবান। মন্ত্রীদের চেয়েও বেশি তাঁরা সম্মানিত হন। তারা কোথাও কোন অনুরোধ করলে কেউ উপক্ষো করতে পারেন না। এদেরকে বলা হয় ক্ষমতাবান এমপি। এদের সরকারে কোন পদ-পদবি নেই। তারা নিজেরাই একটা করে ব্রান্ড, একেকটা প্রতিষ্ঠান। যে কারণে অনেকেই মনে করেন তাদের গুরুত্ব, মন্ত্রীদের চেয়ে বেশি। আর এসব এমপিদের মধ্যে সবচেয়ে অন্যতম নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান।
শামিম ওসমান: নারায়নগঞ্জ থেকে নির্বাচিত এমপি। তিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ। তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু তিনি যখন কোন বিষয়ে কাউকে অনুরোধ করেন বা কাউকে কোন কিছু করার জন্য প্রস্তাব করে। সেটাকে উপেক্ষা করা কঠিন হয়ে পরে। শামিম ওসমানকে সবাই আওয়ামী লীগের দু:সময়ের সাথী মনে করেন। এবং একজন চিরায়াত আওয়ামী লীগার মনে করা হয়। তার অনুরোধ উপেক্ষা করা অনেকের জন্য কঠিন হয়ে পরে। অনেকেই বলেন যে, যে কোন মন্ত্রীরা যে কাজ পারেন না, সে কাজ শামীম ওসমানের জন্য অনেক সহজ।
তাঁরা ক্ষমতাবান হলেও দেখা যায় যে, ক্ষমতাকার্য শুধুমাত্র ভূক্তভোগি বা জনগনের কল্যানেই প্রয়োগ করেন। ভুক্তভোগি জনগনের পক্ষে তাঁরা বিভিন্ন বিষয়ে সবসময় কথা বলেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে তাঁরা তৎপর হন বলেও জানা যায়।
