বিজয় বার্তা ২৪ ডট কম
কর্মী সমর্থকদের নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও ৩নং ওয়ার্ডের সফল কাউন্সিলর ও সম্ভাব্য প্রার্থী শাহজালাল বাদল। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে কাউন্সিলর শাহজালাল বাদল তার কর্মী সমর্থকদের নিয়ে জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে উৎসব মূখর পরিবেশে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মাওলা, নয়াআটি মুক্তিনগর পঞ্চায়েতের সহ-সভাপতি জিয়াউল হক, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন, রফিকুল ইসলাম, কবির হোসেন, উত্তর রসুলবাগ সমাজ উন্নয়ণ কমিটির সভাপতি আব্দুস সামাদ, সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, মোস্তাক আহম্মেদ, সহ-সাধারন সম্পাদক মো: সিরাজ মিয়া, যুগ্ন সম্পাদক শাহজাহান সাজু, ওয়ার্ড যুবলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী, যুগ্ন সাধারন সম্পাদক নবীর হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মো: আলী মাদানী, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: ইয়াছিন মিয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এইচ এম শাহজালাল, ছাত্রলীগ নেতা কাউসার হাসান জনি, যুবলীগ নেতা মো: পলাশ, মো: হাসনাত, মো: বাদল, মো: নাঈম, মো: সিরাজ, মাহমুদ ও রুবেল, সিদ্ধিরগঞ্জ রিক্সা-ভ্যান মালিক শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের সভাপতি বুলবুল আহমেদ, সাধারন সম্পাদক মো: বাদল মিয়া, সিনিয়র সহ-সভাপতি আকবর আলী, অর্থ সম্পাদক মহসিন মিয়াসহ প্রমূখ নেতৃবৃন্ধ।
এসময় কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, গত ৫ বছর ওয়ার্ড বাসীর সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালনে সচেষ্ট ছিলাম। ওয়ার্ডবাসীর উন্নয়ণে আপ্রান চেষ্টা চালিয়েছি। ওয়ার্ডবাসী তাদের মূল্যবান ভোটে আমাকে কাউন্সিলর নির্বাচিত করেছিল সেজন্য তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। উন্নয়ণের ধারাকে অব্যাহত রাখতে এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত ওয়ার্ড গড়তে ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি। যতদিন বেচেঁ আছি ওয়ার্ডবাসীর সেবা করে পৃথীবি থেকে শেষ বিদায় নিতে চাই।
