বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়াগামী ট্রাকের ধাক্কায় মাহফুজ(১১)নামে এক কিশোরর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার বিকেলে থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহফুজ মদনপুর চানপুর এলাকার হিরন মিয়ার ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক-হেলপার পালাতে সক্ষম হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,রোববার বিকেল সোয়া ৫টায় কিশোর মাহফুজ রাস্তা পারাপারের সময় অজ্ঞাত চালক ঢাকা মেট্রো ট ২০-০৩৪৯ নম্বরেরর একটি ট্রাক আচমকা ধাক্কার দিলে মাহফুজ প্রায় ২০গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাষ্থলেই সে মারা যায়। এ সময় আশ পাশের লোকজন ধাওয়া করে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক-হেলপার পালাতে সক্ষম হয়।
