বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে সড়ক দুর্ঘটনায় পথচারি মাহফুজ (১১) নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার সকালে কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট পংকজ চন্দ্র বর্মন বাদী হয়ে অজ্ঞাত ট্রাক চালককে আসামী করে বন্দর থানায় এ মামলা রুজু করেন। মামলা নং- ৫২(২)১৭। ধারা- ২৭৯/৩০৪ খ দঃবিঃ।
জানা গেছে, বন্দর থানার মদনপুর চাঁনপুর এলাকার মৃত হিরন মিয়ার ছেলে মাহফুজ (১১) গত রোববার বিকেল মদনপুর এশিয়ান হাইওয়ে রাস্তা পরাপারে সময় ঢাকা মেট্রো ট -২০০৩৪৯ নাম্বারের একটি ট্রাক তাকে চাপা দিয়ে ট্রাক ফেলে চালক পালিয়ে যায়। শিশু মাহফুজ ঘটনাস্থলে মারা যায়।
সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটি আটক করে এবং উক্ত শিশুর মৃত দেহ উদ্ধার করে। এ ব্যাপারে হাইওয়ে থানার সার্জেন্ট বাদী হয়ে বন্দর থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা রুজু করেন।

