বিজয় বার্তা ২৪ ডটকম
নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলার অন্তর্গত মদনগঞ্জে সামিট ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১২ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই উদ্বোধন করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু , সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক(উপসচিব) মো. আলী আকবর, জেলা সিভিল সার্জন মো. এহসানুল হক, জেলা অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপসচিব মো. ছারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান, র্যাব-১১ অতিরিক্ত এএসপি নরেশ চাকমা, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীব, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজমীন জেবিন বিনতে শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার কাজল, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, নাসিক ১৯ ওয়াড কাউন্সিলর সাগর প্রধান প্রমুখ।
এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামিট ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের শুভ উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

