বিজয় বার্তা ২৪ ডট কম
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাষানী’র ৪০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ)এর উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় শহরের চাষাঢ়া শহীদ মিনারে এই স্মরন সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর চেয়ারম্যান বঙ্গদীপ এম.এ ভাসানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় গনতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল, গনমোর্চার এর সমন্বয়ক মোহাম্মদ মাসুম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ড. সামছুল আলম , জাসদ নেতা মো. হুমায়ুন কবির, ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রেদুয়ান আহমেদ, সমাজ সেবক অধ্যাপক আবুল কালাম আজাদ, মো. সোহেল চৌধুরী, মো. আনিসুর রহমান মোতাহার প্রমুখ।
