বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মাছের আড়ত ও বাজারে অভিযান চালিয়ে ১২০ কেজি মা ইলিশ ও নিষিদ্ধ ঘোষিত ১১ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এ সময় মা ইলিশ ও পিরানহা মাছ বিক্রির দায়ে চারজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) শহরের খানপুর বাজার ও তল্লার ভাই ভাই বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।
<span;>অভিযানে মো. নজরুল ইসলামকে ২ হাজার টাকা এবং মো. লিটন মিয়া, মো. আলাউদ্দিন ও মো. নূর ইসলামকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
<জব্দকৃত মাছ পরবর্তীতে এতিমখানায় বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।
জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. নওশের আলীসহ সদর উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মৎস্য দপ্তর জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

