BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৬, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ভূঁইগড়ে দিন দুপুরে গুলি করে লাখ টাকা ছিনতাই

BIjoyBarta24 by BIjoyBarta24
মে ২২, ২০১৭
in ব্রেকিং নিউজ, সদর থানা
0
ভূঁইগড়ে দিন দুপুরে গুলি করে লাখ টাকা ছিনতাই
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার সকালে লিঙ্ক রোডের ফতুল্লার ভূঁইগড় এলাকায় গুলি করে সিঙ্গার প্লাস শো-রুমের ব্যবস্থাপকের কাছ থেকে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে মটর সাইকেল আরোহী ৩ ছিনতাইকারী। প্রকাশ্য দিবালোকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন এবং ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে  একটি গুলির খোসা উদ্ধার করেছে।

পুলিশ লিঙ্ক রোডের বিভিন্ন পয়েন্টে থাকা সিসি টিভি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের সনাক্ত এবং গ্রেফতারে কাজ শুরু করেছে।

ফতুল্লার ভূঁইগড়ে অবস্থিত সিঙ্গার প্লাস শো-রুমের ব্যবস্থাপক নূর আহমেদ সোহেল বলেন, রোববারের বিক্রির ১ লাখ ৭৪ হাজার টাকা তিনি বাড়িতে নিয়ে যান। সোমবার সকালে নগরীর নিউ হাজীগঞ্জ এলাকার বাড়ি থেকে একটি ব্যাগে টাকাসহ শো-রুমের উদ্দেশ্যে রওনা হন। ফতুল্লার শিবু মার্কেট থেকে তিনি একটি ইজিবাইকে চড়ে শো-রুমের উদ্দেশ্যে রওনা হন। ভূঁইগড় এলাকায় ইজিবাইক থেকে নেমে রাস্তার পাশে থাকা শো-রুমে যাবার সময় নারায়ণগঞ্জের দিক থেকে লাল রঙের একটি মটর সাইকেলে আসা মুখোশ পরিহিত ৩ ছিনতাইকারী তার পথ রোধ করে। তাদের একজন মটর সাইকেল থেকে নেমে তার টাকা ব্যাগ ছিনিয়ে নেবার চেষ্টা করেন। তিনি বাধা দিলে ওই ছিনতাইকারী তার হাতে থাকা পিস্তল থেকে তার পা লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় বিদ্ধ হয়। এতে ভয় পেয়ে সোহেল টাকার ব্যাগটি ছেড়ে দিলে ছিনতাইকারীরা টাকার ব্যাগটি নিয়ে সাইনবোর্ডের দিকে চলে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন বলেন, ঘটনা শুনে মনে হচ্ছে ছিনতাইকারীরা সোহেলকে শিবু মার্কেট এলাকা থেকেই অনুসরণ করছিল। কিন্তু ইজিবাইকে সোহেলের সঙ্গে আরো যাত্রী থাকায় তারা পথিমধ্যে ছিনতাইয়ের চেষ্টা করেনি। তাই সোহেল ভূঁইগড়ে নেমে যাবার পর ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। সংগৃহিত ফুটেজের ভিত্তিতে ছিনতাইকারীদের সনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা শুরু করেছে পুলিশ।

পরে

সোনারগায়ে ট্রাকচাপায় দিনা দাসের মৃত্যু

আগে

যুক্তরাজ্যে কনসার্টে সন্ত্রাসী হামলায় অন্তত ১৯ জন নিহত

আগে
যুক্তরাজ্যে কনসার্টে সন্ত্রাসী হামলায় অন্তত ১৯ জন নিহত

যুক্তরাজ্যে কনসার্টে সন্ত্রাসী হামলায় অন্তত ১৯ জন নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.