বিজয় বার্তা ২৪ ডট কম
ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রাক্তন গণপরিষদ ও সংসদ সদস্য, স্বাধীনতা (মরণোত্তর) পদকপ্রাপ্ত একে এম শামসুজ্জোহার ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী প্রয়াতের পরিবার ও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন মিলাদ ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করেন।। এ ছাড়াও পরিবারের পক্ষ থেকে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বন্দরের মুছাপুরে সামসুজ্জোহা বি এম উচ্চবিদ্যালয়ে ও বাদ আসর মাসদাইর কবরস্থান জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাসদাইর কবরস্থান মসজিদে এমপি শামীম ওসমান পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন। এসময় তিনি হাতজোর করে সকল কাছে ক্ষমা চেয়ে বলেন, আমার পরিবারের কারো কাছে কোন কষ্ট পেয়ে থাকলে দয়া করে ক্ষমা করে দিবেন। আমার বাবা- মা ও বড় ভাই নাসিম ওসমানের জন্য সবাই দোয়া করবেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মরহুমের মেঝো ছেলে এমপি সেলিম ওসমান, নাতি অয়ন ওসমান, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি মহসিন মিয়া, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অন্যন্যরা।
দোয়া মাহফিল ও আলোচনা শেষে ভাষা সৈনিক শামসুজ্জোহার কবর জিয়ারত করা হয়।

