বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন করেছেন।
মঙ্গলবার রাত ১২ টা এক মিনিটে চাষাঢ়া শহীদ মিনারে এই শ্রদ্ধার্ঘ অর্পন করেন তারা।
এসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এড. আলী আকবর, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক নূর আলম রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, সানি আহামেদ পরশ, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজীব, অভি রায়, শাহ আব্দুল কাদির, সৈয়দ মোস্তাক আহমেদ হাসিব হাসান, অর্নব, ফাহিম, শুভ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

