বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার বিকেলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক কীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হ্েয়ছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.রাব্বি মিয়া । তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, যারা বাবা মাকে ভালো বাসবে তারা জীবনে অনেক বড় হতে পারবে। যারা শিক্ষক শিক্ষিকাদের সম্মান করবে এবং তাদের কথা মতো চলবে তারা নিজেরাও বড় হলে সম্মানিত আসন ও সম্মানিত হবে। নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে প্রধান মন্ত্রী ,বিরোধী দলের নেন্ত্রী এবং স্পিকারও মহিলা । সুতরাং ছেলেদের চেয়ে মেয়েরা অনেক এগিয়ে আছে। ছাত্র জীবনে প্রচুর পড়াশুনা করতে হবে। তাহলে তুমি তোমার জীবন উন্নতির শেহড়ে পৌছাতে পারবে। ভালো বন্ধুদের সাথে চলাফেরা করবে। মাদক থেকে দূরে থাকবে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঐ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ফতুল্লঅ থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলী, সেচ্চা সেবকলীগ সভাপতি আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,শাহাব উদ্দিন স্যার, তাজুল প্রধান, বরকত উল্লাহ প্রধান, তাজের আলী মাষ্টার, আবু সাঈদ মুন্নাসহ আরো অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করে প্রাত্তন ছাত্রী শারমিন, ছাত্র মো.সিয়াম।

