বিজয় বার্তা ২৪ ডট কম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ব্যানার ফেস্টুন ধরা নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে টানাটানির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে ।
জানাগেছে মঙ্গলবার ( ৩ এপ্রিল ) সকাল এগারোটায় দিকে শহরের প্রেসক্লাবের সামনের গলি প্যারাডাইস ক্যাবল বিল্ডিং এর সামনে জেলা বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করতে জড়ো হয় । এ সময় জেলা বিএনপির সহ সভাপতি ও ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ বিশ্বাস একটি মিছিল নিয়ে এসে সমাবেশে উপস্থিত হয় । এর আগে থেকেই ঐই স্থানে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেন জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও বিসিক আঞ্চলিক কমিটির সভাপতি মন্টু মেম্বার । এ সময় আজাদ বিশ্বাস ফেস্টুন খুলে দাঁড়াতে বলে সবাই কে । এই ফেস্টুন নিয়ে দাঁড়াতে গিয়ে আজাদ বিশ্বাসের এক কর্মী মন্টু মেম্বার কে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেষ্টা করে । এ সময় মন্টু মেম্বার সহ তার কর্মীরা আজাদ বিশ্বাসের ঐই কর্মীর উপর চড়াও হয়ে তাকে প্রতিহত করে । এসময় আজাদ বিশ্বাস এসে মিমাংসা করে । পরে তাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভf অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি মনিরুল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক এমএ হান্নান, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন ।

