বিজয় বার্তা ২৪ ডট কম
প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি প্রতীকী অনশন পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ।
সোমবার ( ৯ জুলাই ) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিছনে বালুর মাঠ প্যারাডাইস ক্যাবল বিল্ডিং এর সামনে এই প্রকীতী অনশন কর্মসূচি পালন করেন জেলা বিএনপি । এর আগে সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলার বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের পিছনে বালুর মাঠ প্যারাডাইস ক্যাবলের সামনে এসে জড়ো হয় । অনশন পালন কালে মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরা বালুর মাঠ এলাকা ।
এ সময় নেতাকর্মীরা দাবি জানিয়ে বলেন, অবিলম্বে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে একটি সুন্দর ও মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে । আর বেগম খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোনো নির্বাচন এদেশের মানুষ মেনে নিবে না । তা নাহলে আগামীতে দূর্বল আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়া কে মুক্ত করে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ।
জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সহ সভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, মনিরুল ইসলাম রবি, লুৎফর রহমান আব্দু,পারভেজ আহমেদ, যুগ্ম সম্পাদক এম এ আকবর , সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না সহ সাংগঠনিক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ আলম ভূঁইয়া, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন, জেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মন্টু মেম্বার, জেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক নুর নাহার বেগম, যুবদল নেতা মোঃ রফিকুল ইসলাম রফিক, শহিদুর রহমান টিটু, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব প্রমুখ ।

