বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ-লক্ষ্যারচর নমুনা বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াবুর হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি মরহুম ইয়াকুব আলী সরকারের দ্বিতীয় ছেলে।
রোববার বাদ আসর মরহুমকে বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি।
পরবর্তীকালে জানাজা ও গার্ড অব অনার শেষে বিকেল ৫টায় মদনগঞ্জ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানাজায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তঁার রুহের মাগফিরাত কামনা করেন।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
