বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের ১৭ নং ওয়ার্ডের জল্লার পাড়া (আমহাট্টা) এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কুব্বাত হোসেন গুরুতর অসুস্থ্য হয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। মুক্তিযোদ্ধা কুব্বাত হোসেনের সুস্থ্যতা কামনা করে তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন। বার্ধখ্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ্য জীবন কাটাচ্ছে। গত কয়েকদিন আগে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তৃতীয় তলায় ৩০৫ নাম্বার কেবিনে ভর্তি করে।
এ ব্যাপারে কুব্বাত হোসেনের ছেলে নূর হোসেন তার পরিবারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পিতার সুস্থ্যতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছে।

