বিজয় বার্তা ২৪ ডট কম
একাত্তুরের মুক্তিযুদ্ধে সুদূর শরীয়তপুর জেলায় অংশগ্রহণকারী বীরমুক্তিযোদ্ধা আবদুর রশীদ(৭২) আর নেই। বুধবার সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ শহরের খানপুরস্থ ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি…….রাজিউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে ও অগনিত নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা আবদুর রশীদের পৈত্রিক নিবাস শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন ডিঙ্গামাড়ি ইউনিয়নের কাঠিপুলি গ্রামে হলেও যুদ্ধের পর পরই সে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন বেজেরগাঁও এলাকায় স্ব-পরিবারে দীর্ঘ দিন বসবাস করেন। পরবর্তীতে ফতুল্লা থানার পঞ্চবটি এলাকায় স্থায়ীভাবে থাকেন। গত কয়েকদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। তার ইচ্ছানুযায়ী বন্দরের বাড়িতেই তাকে রাখা হলে বুধবার সকাল ৯টায় আকস্মিকভাবে স্ট্রোক করেন। এ সময় তাকে ধরাধরি নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ফতুল্লা পঞ্চবটি এলাকায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হলেও এর আগে বাদ জোহর বন্দরের বেজেরগাঁও এলাকায় তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বন্দর থানা প্রশাসনের অংশগ্রহণে তাকে সশস্ত্র সালাম প্রদর্শণ করা হয়।
