বিজয় বার্তা ২৪ ডট কম
বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার সকাল ১১ টায় নতুন কোর্ট সংলগ্ন চাঁনমারি ( স্বপ্ন ডানা স্কুল ) প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াসমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সানজিদা জেসমিন , বিশেষ অতিথি বাংলাদেশ মহিলা পরিষদের সহ সভাপতি আঞ্জুমান আরা আকসির, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাজনীন আফরোজ, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডঃ জব্বার চিস্তি, স্বপ্ন ডানা স্কুলের প্রধান শিক্ষক সালমা আতিক, ভোমনগাও দূস্থ ও কল্যাণ সমিতির সভানেত্রী আলেয়া বেগম, ব্রাক প্রতিনিধি হাসান ওয়ায়েজ প্রমুখ ।
পরে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

